ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেন্ডার ইকুয়ালিটি, ডিসেবিলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন বিভাগে ‘স্পেশালিস্ট’ পদে একজন জনবল নিয়োগ দেবে। গত ১৮ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
আরও পড়ুন: মেরী স্টোপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: স্পেশালিস্ট
বিভাগ: জেন্ডার ইকুয়ালিটি, ডিসেবিলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন
আরও পড়ুন: বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: জামালপুর সদর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বয়সসীমা: উল্লেখ নেই
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর জেন্ডার স্টাডিজ, উইমেন স্টাডিজ অথবা সামাজিক বিজ্ঞান—সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান কিংবা সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
যেসব সুবিধা পাবেন
নির্বাচিত প্রার্থী বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
প্রভিডেন্ট ফান্ড
চিকিৎসা ভাতা
মোবাইল বিল
বিমা সুবিধা
গ্র্যাচুইটি
সপ্তাহে দুই দিন ছুটি
বছরে একটি উৎসব বোনাস
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.wvi.org
আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৫ আগস্ট ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।





