২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন
(no caption)
সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে সরকারি ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাণিজ্য মেলায় কারা প্যাভিলিয়ন প্রথম স্থান অর্জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: ভাষাশহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা: শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
২০২২ সালেও সরকারি ছুটি ছিল ২২ দিন। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।





