ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি : শিক্ষামন্ত্রী

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরাপদ’

শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার পাওয়ার খবর চালিয়েছেন। পুরস্কারটি পেয়েছেন ইসরায়েলি একজন ভাস্কর।

তিনি বলেন, পুরস্কারের বিষয়টি নিয়ে আমরা ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ড. ইউনূসকে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেওয়া হয়নি।

আরও পড়ুন: ভাষা, আত্মত্যাগ আর বাঙালির চিরন্তন চেতনার মাস ফেব্রুয়ারি

মহিবুল হাসান বলেন, ড. ইউনূস ইউনেস্কোর নাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং প্রতারণা করছেন, যেটি দুঃখজনক। এখনও ইউনূস সেন্টারের ওয়েবসাইটে ইউনেস্কো প্রদত্ত পুরস্কার বলে প্রচারণা চালানো হচ্ছে।

ইউনেস্কোকে অবহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ড. ইউনূস বিতর্কিত ও দণ্ডিত ব্যক্তি। তিনি শ্রম অধিকার লঙ্ঘন করেছেন।