জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামীর অর্থে জুলাই ম্যারাথন আয়োজনে ক্ষোভ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যাশনাল এগ্রিকেয়ার (NAC)- এর মালিক কে.এস.এম মোস্তাফিজুর রহমান (শ্যামল)। নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই মোস্তাফিজুর রহমান (শ্যামল)। 

২০২১ সালে বগুড়ার শেরপুরে শস্যক্ষেতে চারা দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ মোজাইক বা ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের প্রধান পরিকল্পনাকারী, অর্থায়নকারী এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। 

আরও পড়ুন: পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের জুলাই আন্দোলনের সময় বিপুল পরিমাণ অর্থ আওয়ামীলীগকে প্রদান করেন তার প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার (NAC)- এর মাধ্যমে। ৫ আগস্ট পরবর্তীতে সময়ে শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামীও হোন তিনি। 

সম্প্রতি তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে "বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও ছাত্র শক্তির"-এর সাথে আর্থিক সহায়তা দিয়ে ভোল পাল্টিয়ে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এই আওয়ামীপন্থি ব্যবসায়ী। ১লা আগস্ট (শনিবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-তে জুলাই আন্দোলন বর্ষপুর্তি উপলক্ষে ৫ কিলোমিটার ম্যারাথন আয়োজনে 'ছাত্রশক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে নেপথ্যের কারিগর ও অর্থদাতা ছিলেন আওয়ামীলীগ নেতা, ছাত্র হত্যার আসামী মোস্তাফিজুর রহমান শ্যামলের ন্যাশনাল এগ্রিকেয়ার (NAC)।

আরও পড়ুন: দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্র ধরে পুলিশের হাতে স্বামী

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সবার ধারনা উক্ত সংগঠন গুলো জুলাই আন্দোলনের চেতনার সাথে বেইমানি করছে।