ইরানের ফুটবল দল

বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর মন্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। দলটি বলেছে, কাউকেই বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি।

এক বিবৃতিতে ইরানের জাতীয় ফুটবল দল জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এর পরিচালনাকারী সংস্থা হলো ফিফা—কোনো একক দেশ নয়।

আরও পড়ুন: স্পেনকে রুখে দেওয়া নায়ক ভোজিনহার আবেগঘন গল্প, পাশে ছিলেন না মা

দলটি আরও জানায়, সাহসী ইরানি খেলোয়াড়দের ধারাবাহিক জয়ের মাধ্যমে ইরান এই বড় টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দলগুলোর একটি। তাই বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে বলা হয়, “নিশ্চিতভাবে কেউই ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং কোনো দেশ যদি কেবল ‘আয়োজক’ নাম ধারণ করে কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তখন সেই দেশই বাদ পড়তে পারে।”

আরও পড়ুন: বাংলাদেশে তৈরি জার্সি পরে রেকর্ড কেপ ভার্দের

বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছে। কারণ আগামী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র,কানাডা,মেক্সিকো।

সূত্র: আল-জাজিরা