দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আ’লীগ সরকার: ডা. বাচ্চু
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। একটা জাতিকে ধ্বংস করতে আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। তারা সেটাই করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়েছে। এ সময় শুভেচ্ছা স্মারকের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর লেখা বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যত বড় অফিসারই হও না কেন, কোনো প্রকার দুর্নীতির সাথে জড়াবে না। যারা চাকরি করে ঘুষ খায়, এসবের সাথে তোমরা যাবে না। কোনো রকম সন্ত্রাসী কার্যক্রমের সাথে, মাদকের সাথে না জড়ানোর অনুরোধ করেন ডা: বাচ্চু।
আরও পড়ুন: রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত: উলিপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: জিয়াউল করিম মোরল রিফাতের সভাপতিত্বে শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এস. এম. আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোরল শামিম, অ্যাড. আবু জাফর সরকার, অ্যাড. আহসান কবির, অ্যাড. রাজিবুল আলম বেপারী ও শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ প্রমুখ।





