ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Sadek Ali
মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর মুহাম্মদ রফিক(৫০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

৩১ জানুয়ারী সমিতিরহাট, সাদেকনগর-ফয়েজ রহমান মিস্ত্রি বাড়ির পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। 

আরও পড়ুন: কাপাসিয়ায় মোবাইল চুরির ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা কৃষকদল নেতা নিহত

সে উক্ত এলাকার মৃত হাফিজুর রহমানের পুত্র।

জানা যায়, শুক্রবার থেকে মুহাম্মদ রফিক নিঁখোজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়: রেজাউল করিম

শনিবার বাড়ির পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সাজেদুল করিম ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে তিনি ঘর সংসার করতেন। তার ঘরে সন্তানও আছে এবং তিনি কৃষিকাজ করতেন।