নরসিংদীতে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২০ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় একুশের প্রথম প্রহরে নরসিংদীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনার, নরসিংদী সরকারী কলেজ শহিদ মিনার ও সাটিরপাড়া পৌর শহিদ মিনার, নরসিংদী সরকারি মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

একুশের প্রথম প্রহরে মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক এর নেতৃত্বে জেলা পুলিশ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: আরিফা জেসমিনকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় এলাকাবাসী

এরপর পর্যায়ক্রমে সিভিল সার্জন ডা: আমিরুল হক শামীম এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযুদ্ধাগণ, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, ও পারভীন বেগম এর নেতৃত্বে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি , জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।