কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ২২

Sadek Ali
হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায়, রামুর এন আলমের নতুন গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ ৯ জন আহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরো ২০/২২ জন। আহত ও দগ্ধদের কক্সবাজার সদর হাসপাতালসহ চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে কক্সবাজার ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে প্রথমে পাম্পের গ্যাস লিকেজ হওয়ার পর দমকল বাহিনীর লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

গ্যাস পাম্পের আগুন এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১টা পর্যন্ত জ্বলছে। দমকল বাহিনীর ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্ফোরণের আগুনে পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।বিস্ফোরণের পর বাস টার্মিনাল থেকে শহরের বাইপাস সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ইউপি মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ অনেকে।