নিকলীতে ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারী কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশ।
আরও পড়ুন: রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ রওশন আরাকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার ওসি জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে এবং অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।





