নরসিংদীতে পৃথক দুইস্থান থেকে দুই লাশ উদ্ধার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার মদনগঞ্জ সড়কে একজনকে কুপিয়ে ও রায়পুরার অলিপুরা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২০ এপ্রিল) রাত ১০ টার দিকে সদর উপজেলার মদনগঞ্জ রোডের ৫ নং ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজিবুর (৫৫)। সে সদর উপজেলার মাধবদী থানাধীন বিরামপুরের বাহাদুরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুন: টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং ব্রিজের ময়লার স্তূপের কাছে রাত আনুমানিক ১০টার দিকে দুষ্কৃতকারীরা মুজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে এক সিএনজি চালক ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে ওইসময় সিএনজি চালক লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। চালকের সিএনজিটি আটক করা হয়েছে এবং চালকের ব্যবহৃত মোবাইল নম্বর পাওয়া গেলেও মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খোঁজে পাওয়া গেলেই হত্যার রহস্য জানা যাবে। এ বিষয়ে পুলিশেরএকাধিক দল মাঠে কাজ করছে। 

আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

অপরদিকে একই দিনে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রায়পুরা উপজেলার অলিপুরা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ।

প্রথমে অজ্ঞাত হলেও পরর্বতীতে পুলিশ ওই অজ্ঞাত যুবকের পরিচয় পান। জানা যায় নিহত যুবক মমিন মিয়া (৩০)। সে রায়পুরা উপজেলার শ্রীরামপুর উত্তর পাড়া চিলাহাটি গ্রামের বাসিন্দা। 

এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা এখনও বলা যাচ্ছে না। এবিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্হা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।