প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ১৭/০৪/২৬ইং তারিখে বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত “মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংসে নেতৃত্বে থাকা ৪ হোতা সনাক্ত” শীর্ষক প্রতিবেদনে আমাদের সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন মোস্তফা মাহমুদ, এ.কে.এম মোয়াজ্জেম হোসেন ও আলতাফ খান। তারা দাবি করেন উক্ত সংবাদের কারণে তাদরে ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, “মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি ভয়ানক চক্রকে সনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা। তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশী শ্রমিকদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি যাতে নির্বিঘ্নে খুলতে না পারে সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ইত্যাদি সহ আরও অনেক মনগড়া, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।” প্রতিবাদের তারা আরও বলেন বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত তথ্য হলো, “আমরা ২০১৬ সাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখার জন্য আন্দোলন করে আসছি। আন্দোলন করছি মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত রাখার জন্য বাজার ধ্বংসের জন্য নয়। বিগত দিনে যেই ১০/১০০ জনের সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা লুটপাট করার কারণে বাজারটি বারবার বন্ধ হয়েছে তাদের দোষ আমাদের ঘাড়ে চাপানোর একটি নির্লজ্জ ষড়যন্ত্র।