আশুলিয়ায় পুলিশের অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ ধরনের মাদকদ্রব্যসহ ৮ মা'দ'ক কারবারিকে গ্রে'প্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ পুরিয়া হেরোইন, ১০ লিটার চোলাই মদ ও ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

আরও পড়ুন: বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার ১৬ লাখ ইয়াবা

এর আগে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও ভাদাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার সদর থানার আড়িয়া মহন এলাকার মোঃ জেল হকের ছেলে সাব্বির আহমেদ সেতু ও একই এলাকার আল আমিনের ছেলে মোঃ হৃদয় হোসেন, আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার মৃত বারেক সরকারের ছেলে বোরহান (৫০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বোয়ারপাড়া এলাকার এনামুল হকের ছেলে রুহুল আমিন রুবেল, ঢাকার ধামরাইয়ের তেতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে হোসেন আলী (৫৬), কুষ্টিয়া জেলার সদর থানার বড় আইলচারা এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে সাইদুর রহমান মুন্না (২২), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ সেলিম খান ও রংপুর জেলার মিঠাপুকুর থানার গেনারপাড়া এলাকার মৃত আঃ খালেকের ছেলে মিটন।

আরও পড়ুন: সিংড়ায় আকস্মিক বন্যায় লোকসানে ভুট্টা চাষী

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বির আহমেদ সেতু ও মোঃ হৃদয় হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে দুপুর আড়াইটার দিকে পৃথক অভিযানে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মধ্যপাড়া থেকে বোরহান নামের এক মাদক কারবারিকে ২০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। একই সময় পৃথক অভিযানে আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুহুল আমিন রুবেল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান মুন্না নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলী নামের এক মাদক কারবারিকে ২৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এরপরে রাত ১১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় মোঃ সেলিম খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আশুলিয়া নিশ্চিন্তপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিটন নামের এক মাদক কারবারিকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।