দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টায় প্রতিহত করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবির)। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

জানা যায়, রোববার (১৪ জুন) ভোররাতে ৭৬/৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। 

আরও পড়ুন: বালিকা ক্রিকেট দলের সাফল্যে সংবর্ধনা, জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান,  পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।