যাত্রাবাড়ি থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রীতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা (এমবিএ) এর বিরুদ্ধে নানাভাবে শুরু হয়েছে ষড়যন্ত্র। তাঁর সততা-কর্মদক্ষতা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। আওয়ামী লীগের কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে সম্প্রতি যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদকের পদ থেকে রীতাকে বহিষ্কার করা হয়।
শারমিন আক্তার রিতা (এমবিএ) একজন সমাজসেবক-নারী নেত্রী ও অবহেলিত মানুষের জন্য আর্শিবাদ। শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর মধ্যে অন্যতম হচ্ছে, সারাদেশে প্রায় ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছেন। শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। এমন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা ষড়যন্ত্রের অভিযোগ উঠলে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। অভিযোগ রয়েছে, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও সাংগঠনিক অবস্থান ক্ষুণ্ন করার চেষ্টা করছে। কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে ঢাকা ব্যাংক ও মেঘনা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছেন। দীর্ঘ ১৪ বছরে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরিতে এসব উদ্যোগের কথা উল্লেখযোগ্য। তবে সচেতন মহলের প্রত্যাশা, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে যেন একজন নারী নেত্রীর সম্মানহানি না ঘটে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় একজন নারী নেত্রীর সুনাম ক্ষুণ্ন করা এবং সাংগঠনিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করার দাবি জানান তারা। তবে এ বিষয়ে ৬৪,৬৫ ও ৬৬ নং ওয়ার্ডে বিএনপি থেকে সম্ভাব্য সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা (এমবিএ) জানান, ঢাকা-৫ আসনে আমাদের সকলের প্রিয় ও আস্থাভাজন নেতা নবী উল্লাহ নবী ভাই। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। এ বিষয়ে আমার রাজনৈতিক অভিভাবক ও নেতা নবী উল্লাহ নবী ভাইয়ের পরামর্শক্রমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি মনে করেন, কোনো ধরনের অন্যায়, অপপ্রচার কিংবা সম্মানহানির ঘটনা ঘটলে তা যথাযথ প্রক্রিয়ায় মোকাবিলা করা প্রয়োজন। সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করতেই মিথ্যা তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তবে সুষ্ঠু তদন্ত করলে অভিযোগের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। একই সঙ্গে যারা এধরনের কুৎসা রটাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বক্তব্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন,দাবি একটাই—সত্য প্রকাশ হোক, ষড়যন্ত্রের অবসান হোক এবং সাংগঠনিক ন্যায়বিচার নিশ্চিত হোক।
এরআগে চলতি বছরের আগস্ট মাসে শারমিন আক্তার রিতার ছবি যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটো কার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চক্রটি। পরে ৯ আগস্ট রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান যাত্রাবাড়ী মহিলাদল নেত্রী শারমিন আক্তার রিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মিথ্যা তথ্যের ফটো কার্ডের ষড়যন্ত্রে জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ওই সময় সংবাদ সম্মেলনে রিতা জানান, ২০২৬ সালে ঢাকা-৫ আসনের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং ইন্টারভিউ দেন। দল থেকে এসময় তাকে ভবিষ্যতের জন্য আশ্বাস দেয়া হয়। এরই মাঝে তাকে যাত্রাবাড়ীর আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। একই সঙ্গে তিনি এই এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে মাঠে নামে। চক্রটি তার ঈদ শুভেচ্ছার পোস্টার থেকে ছবি নিয়ো তা যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটো কার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায়। বিষয়টি জানিয়ে শারমিন আক্তার রিতা যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগটি এখন ডিবির সাইবার বিভাগে তদন্তাধীন।
সংবাদ বিএনপির এই নেত্রী মিথ্যা তথ্যের ফটো কার্ড বিষয়ে দলের সিনিয়র নেতাদের অবহিত করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা ফটো কার্ড ছড়িয়ে দেয়া চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।





