শেখ হাসিনাসহ ভারতে আটক হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: আইজিপি
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ভারতে পলাতক শেখ হাসিনাসহ আটক হওয়া ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সোমবার পুলিশ কমান্ড সেন্টারে দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনের ফায়দা লুটতে চাওয়া সুবিধাবাদীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
সোমবার (০৯ মার্চ) সকালে 'পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে' অনুষ্ঠিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির মহোদয়ের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত অতিরিক্ত আইজিগণ হলেন— জনাব এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন); জনাব মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ); জনাব খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস); জনাব মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও জনাব সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।





