নবীগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
হবিগঞ্জের নবীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে নবীগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বিদ্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন: খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় সামনে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা দেখে “আই এম রিয়েলি হ্যাপি”— স্বাস্থ্যমন্ত্রী
ইউএনও সুলতানা জেরিন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমে থাকার স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার বিষয়ে সচেতন হতে হবে। এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।





