সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর উদযাপন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০৪ পূর্বাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার দেশটিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: কাতারের গ্যাস স্থাপনায় হামলা: জ্বালানি সংকটে ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদুল ফিতর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে এ উৎসব উদযাপন করা হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা শুরু ও ঈদের দিন নির্ধারিত হয়ে থাকে।

অন্যদিকে, বাংলাদেশে বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং দেশটিতে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুন: ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব