বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯,২০১, তালিকায় জাইমা রহমান-আদিবা রুহুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশ নেন।

আরও পড়ুন: স্বদেশ প্রপার্টিসের কার্যক্রমে আর কোনো বাধা রইল না

বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য প্রার্থীদের তিন ধাপের—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তিনবার পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

এদিকে প্রকাশিত ফলাফলে ব্যারিস্টার জাইমা রহমান এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কন্যা ব্যারিস্টার আদিবা রুহুল উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নাসির-তামিমা দম্পতিকে খালাস দিলেন আদালত

জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় সফল হয়েছেন এবং ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বার কাউন্সিল সূত্র জানায়, এবারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০০ নম্বরের ভিত্তিতে এবং দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থীরা এতে অংশ নেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।