প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ আসাদুজ্জামান
ফাইল ফটো
মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করা হয়েছে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (১৭ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
আরও পড়ুন: ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন: নতুন বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী





