৭ কেজি সোনাসহ বিমানের মেকানিক আটক
ফাইল ফটো
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮ টি স্বর্ণের বার জব্দ করেছে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন এয়ারক্রাফট মেকানিককেও আটক করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ৬৮টি স্বর্ণেরবারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।





