কেন বাড়ল জ্বালানি তেলের দাম, যা বললেন প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকার বাধ্য হয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বাড়তে থাকায় দেশের বাজারে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
ভর্তুকির হিসাব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল। এর ফলে বছরে বড় ধরনের বাজেট ঘাটতি তৈরি হচ্ছিল। তার হিসাবে, শুধু ডিজেলেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সব ধরনের জ্বালানি মিলিয়ে বছরে সরকারের লোকসানের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। তিনি বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য বজায় রাখার স্বার্থেই অনিচ্ছা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন: মরিয়মকাণ্ডে জমায়াত এমপি গাজী নজরুল ৪দিনের ১ম স্ত্রী একদিনের রিমান্ডে





