শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কর্মসূচি
আগামীকাল ১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্র শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী শুক্রবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুন: ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ‘জাহান্নাম’ বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
কর্মসূচির মধ্য রয়েছে, বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টায় তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ১৭ মে শুক্রবার রাজধানী ঢাকায় আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডস্থ এতিমখানা, সোবহানবাগ মসজিদ সংলগ্ন এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ এতিমখানায় এতিম অসহায়দের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে। একই সঙ্গে সিলেট হযরত শাহজালাল (রঃ)-এর মাজার সংলগ্ন এতিমখানা এবং চট্টগ্রাম হযরত শাহ্ আমানত (রহ)-এর মাজার সংলগ্ন এতিমখানা ও গরীব উল্লাহ শাহ (রহ)-এর মাজার সংলগ্ন এতিমখানায় খাবার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা স্থগিত
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্যদের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা সদরে অবস্থিত এতিমখানাসমূহে খাবার পরিবেশন করা হবে। আগামী (১৮ মে) শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম কদম মোবারক এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।





