সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
নরসিংদীর বেলাবতে চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ জানুয়ারী) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।
আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনার মদন উপজেলার হাসিরা ফতেপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কায়েস্তপল্লী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মুরগী বিক্রির নগদ ৪ লক্ষ টাকা এবং হত্যাকান্ডে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি জানান, নরসিংদীর বেলাব উপজেলার বীর বাঘব গ্রামের আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) নামে এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী নিখোঁজ হন। নিখোঁজের ৩ দিন পর অর্থাৎ গত ২৯ জানুয়ারী (বৃহস্পতিবার) রাতে স্থানীয় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের দৃষ্টিগোচর হলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পরে উপপরিদর্শক মোবারক হোসেন, উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজিব হাসানের সমন্বয়ে গঠিত ডিবির একটি দল ঢাকা, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জের সদর উপজেলা থেকে লুন্ঠিত মুরগীর বিক্রয়ের নগদ চার লক্ষ টাকা ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোবাইল সেট সহ হত্যার সাথে জড়িত মূল দুই আসামী প্রিমন ও আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরও জানান, এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
উল্লেখ্য, বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) গত ৩ দিন আগে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখুঁত হন। নিখোঁজ হওয়ার পর গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।





