সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারামুক্ত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস শুক্রবার দুপুরে সবকটি মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে অন্তরীণ হাজতি নং-১০২/২৫ মো. আব্দুল লতিফ বিশ্বাস (সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫), পিতা—মৃত ঈমান আলী, সাং—কামারপাড়া, থানা—বেলকুচি, জেলা—সিরাজগঞ্জ, সকল মামলায় জামিনপ্রাপ্ত হওয়ায় সকল গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স সাপেক্ষে শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে দোয়ার আয়োজন করলো ছাত্রদল

কারা অধিদপ্তরের মুখপাত্র ও সরকারি মহা কারা পরিদর্শক জান্নাতুল ফরহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।