কমলনগরে এলজিইডির কোটি টাকার কাজের নয়ছয়ের অভিযোগ

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডির কোটি টাকার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার চরমার্টিন - বলিরপোল উত্তর মার্টিন ১ নং ওয়ার্ডের আবু ডাক্তার সমাজের রাস্তা চলমান উন্নয়ন কাজ শুরু থেকেই নয়ছয় করেছে। উপজেলা প্রকৌশলীর অফিসে এসে অভিযোগ করলেও কোনো পরিবর্তন দেখা যায়নি।

আরও পড়ুন: গাকৃবির ভিসি ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত

জানা গেছে, ওই সড়কে চলমান কাজের বিপরীতে বরাদ্দ প্রায় ১ কোটির বেশি। আইআরআইডিপিএনএফএল প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। গুনগত মানের জায়গায় পচা ইট ও রাবিশ ব্যবহার করে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার তদারকি অভাবে উন্নয়ন কাজে এ দূরঅবস্থা।