নেত্রকোণায় উপ-সহকারী প্রকৌশলী পদে কোটা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

Sadek Ali
হৃদয় রায় সজীব, নেত্রকোণা
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (০১ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: ফটিকছড়িতে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এসএম মুসা, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সাদেক খান দ্বীপ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক জনী সাহা, দপ্তর সম্পাদক আহসান উজ্জামান, টিটিসির অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদকে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি মীমাংসিত বিষয়। এ অবস্থায় উক্ত পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ সৃষ্টি বা কোটা সংরক্ষণের যে কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় গ্যাসের তীব্র সংকট, জনজীবনে চরম বিপর্যয়