ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া কোনো সাহায্য করেনি: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার অভিযোগ তুলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি ন্যাটোর কড়া সমালোচনা করে জোটটিকে একটি কাগুজে বাঘ বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি নির্দিষ্টভাবে অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করে বলেন, এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে কোনো সাহায্য করেনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে টোল আরোপের প্রস্তাব ট্রাম্পের, বাড়ছে বিতর্ক

মিত্র দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, 'উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য জাপানে আমাদের ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে আমাদের ৪৫ হাজার সেনা।'

নিজেদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বিশাল সংখ্যক সেনা ব্যবহার করলেও প্রয়োজনে এই মিত্র দেশগুলো পাশে দাঁড়াচ্ছে না এমন হতাশা ও ক্ষোভ থেকেই তিনি এই মন্তব্য করেছেন বলে সংবাদ সম্মেলনে স্পষ্ট হয়।

আরও পড়ুন: ইরানে পরমাণু হামলার শঙ্কা

এসময় তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর সক্ষমতার কারণে আমাদের কাছে এমন একটি পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে মঙ্গলবার রাত ১২টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেয়া হবে। ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অকেজো হয়ে যাবে। জ্বলবে, বিস্ফোরিত হবে এবং আর কখনোই ব্যবহার করা যাবে না। আমি বলতে চাইছি, রাত ৪টার মধ্যে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইলে মাত্র চার ঘণ্টার মধ্যেই এটি ঘটবে। তবে আমরা চাই না এমন কিছু হোক।’


সূত্র: আলজাজিরা