নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ২

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান  তথ্যটি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে গোলাম সারোয়ার (২৭) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩৭)। এসময় পৃথকভাবে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মাহমুদাবাদন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ একটি লিজা জর্দ্দা ফ্যাক্টরি সামনে অভিযান চালিয়ে গোলাম সারোয়ার নামে একব্যক্তিকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হন।

আরও পড়ুন: সার্বিক নিরাপত্তা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দারাতে হবে: আইজিপি

অপর আরেক অভিযানে গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকায় উপপরিদর্শক জয় কুমার পাল টিটু'র নেতৃত্ব পুলিশের আটেকটি দল অভিযান চালিয়ে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ জহিরুল ইসলাম নামে আরেক মাদক কারবারিকে আটক করেন। 

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয় করে নরসিংদী সহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।