নড়াইলে সাড়ে তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মা আটক

Any Akter
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় সাড়ে তিন মাস বয়সী এক শিশুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মিয়া মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় শিশু সাবিয়া তাবাসসুম। সন্তান জন্মের পর থেকে আরিফা শিশুটিকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকছিলেন। প্রায় এক মাস আগে তিনি বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে আসেন।

আরও পড়ুন: ফরিদপুরে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ২০০

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর চাচা শামীম মোল্যা বলেন, “আমার ভাই কুয়েত থেকে ফোন করে জানিয়েছিল তারা বাড়িতে আসবে। কিন্তু সকালে হঠাৎ খবর পাই শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে তার গলায় দাগ দেখতে পাই।”

আরও পড়ুন: সিলেট সীমান্তে ফের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে