জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এর সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া'র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, সাধারন সম্পাদক সজল ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম মতি, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি আশিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ মো. মাইনউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার, কার্যনির্বাহী সদস্য সালমা সুলতানা, মো. আল-আমিন, মো. খাদেমুল ইসলাম, মো. ফরিদ উজ জামান, আফরোজা সুলতানা ও সানজিদা আক্তার রুমাসহ নরসিংদী জেলা প্রেসক্লাবের ৮২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নরসিংদী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধান করার আশ্বাস দেন।
আরও পড়ুন: খননের অভাবে ১১০ খাল মরা





