সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত বাজিতপুরের বিএনপি নেতা বুরহান

Sadek Ali
মো. রাসেল মিয়া, কিশোরগঞ্জ (তাড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘কালের নতুন সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপির নেতা বুরহানের বিরুদ্ধে। 

ঘটনার বিবরণ: বিএমইউজে সূত্রে জানা গেছে, গত রাত ১১টা ১৬ মিনিটে বাজিতপুর উপজেলা বিএনপির এই নেতা [ছবিতে প্রদর্শিত ব্যক্তি] মোবাইল ফোনে কল করে সম্পাদক খায়রুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জের ধরে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সাংবাদিক মহলের।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

বিএমইউজে’র প্রতিবাদ:এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সংগঠনের নেতৃবৃন্দ বলেন,  সাংবাদিকের কলমকে হুমকি দিয়ে স্তব্ধ করা যাবে না। সত্য প্রকাশে আমরা আপসহীন। অবিলম্বে অভিযুক্ত বুরহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক সমাজের দাবি:

১. অভিযুক্ত বুরহানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার।  

আরও পড়ুন: নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

২. সাংবাদিক খায়রুল ইসলামের নিরাপত্তা নিশ্চিতকরণ।  

৩. ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে দ্রুত বিচার।  

বিএমইউজে কিশোরগঞ্জ জেলা কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি মানা না হলে জেলার সকল সাংবাদিককে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রশাসনের বক্তব্য:এ বিষয়ে বাজিতপুর থানার ওসির সাথো যোগাযোগ করা হলে তিনি বলেন, _অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাা নেওয়া হবে। সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ তৎপরা রয়েছে।

উল্লেখ্য, গণমাধ্যম ও সাংবাদিকদের উপরা হামলা-মামলা ও হুমকির ঘটনা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।