মহিলাদের পিংক বাস নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখার পাশাপাশি সফল নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন।

পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

আরও পড়ুন: প্রকাশ পেল ‘প্রেমের সমাধি ২.০’

তিনি আরও লেখেন, ‘আমাদের উচিত এই কিউট, “পুকি” গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’ ইতিবাচক মানসিকতা নিয়ে বিআরটিসির এই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগীদের প্রতি আহ্বান জানান অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন সাদিয়া আয়মান। এবার নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েও নিজের অবস্থান তুলে ধরলেন তিনি।

আরও পড়ুন: কোটি টাকার মালিক হয়েও সাধাসিধে জীবনযাপন ছিল নানা পাটেকরের

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। প্রাথমিকভাবে ১৩টি রুটে এই বিশেষ বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।