চিরকুটটি জঙ্গির নয়, আতঙ্ক ছড়াতে তৃতীয়পক্ষের: র্যাব ডিজি
‘পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে।’
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন এ কথা বলেন।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
র্যাব মহাপরিচালক বলেন, যে কোনো নাশকতা মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, র্যাবের গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, তবুও আত্মতুষ্টিতে নেই বাহিনী।
তিনি আরও বলেন, দুয়ারে বঙ্গাব্দ ১৪৩০। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানান প্রস্তুতি। এ বছর মঙ্গল শোভাযাত্রা থাকছে, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বৃদ্ধি: ২০ দিনে ৭১৪টি ফ্লাইট পরিচালনা ও পরিকল্পনা
রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। একই সঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।





