নির্বাচনী প্রচারাভিযানে বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৫ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এই তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ১১টায় আকাশ পথে বরিশালে রওনা দেবেন তারেক রহমান এবং দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর আবার ঢাকায় ফিরবেন তিনি।

আরও পড়ুন: দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গত ২ জানুয়ারি হেলিকপ্টারে খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর বিকেলে ঢাকায় ফেরেন তারেক রহমান। ঢাকা থেকে বাইরে এখন পর্যন্ত তিনি মোট ২২টি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সিলেট থেকে ঢাকা পর্যন্ত ৭টি জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, নরসিংদী ও নারায়নগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেন।

আরও পড়ুন: ‘ভোটে জিতলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা দিবে তারেক রহমান’

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ঢাকা পর্যন্ত ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে জনসভায় বক্তব্য রাখেন। ময়মনসিংহ থেকে ঢাকার পথে আরও ৩টি জনসভায় অংশ নেন।

২৯ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে—রাজশাহী, নওগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বরিশাল ও ফরিদপুরে জনসভা শেষ করে তার ঢাকার বাইরের প্রচারণা সমাপ্ত হবে।