এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করল বাংলাদেশ। শেষ বলে বাংলাদেশের ৪ রান প্রয়োজন ছিল। নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান মিড উইকেটে ৪ হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ৬৫ রান। প্রথম ওভারেই পাক বোলার আরশাদ খান বাংলাদেশের দুই উইকেট তুলে নেন। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে রাখেন আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী। চতুর্থ ওভারের শেষ বলে আফিফ হোসেন আউট হলে বাংলাদেশ খানিকটা চাপে পড়ে যায়।
আরও পড়ুন: না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
ফলে সমীকরণ দাঁড়ায়, শেষ ওভারে বাংলাদেশের ২০ রান এবং পাকিস্তানের প্রয়োজন ছিল একাধিক ডট বল। তবে ইয়াসির আলী ওভারের শুরুতেই ছক্কা হাঁকান। তৃতীয় বলে আবারও ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে খেলা আনেন তিনি।
তবে শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাংলাদেশ আবার চাপে পড়ে। এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতার জন্য শেষ বলে দরকার চার রান। রাকিব চার মেরেই বাংলাদেশকে এনে দেন আরেকটি ব্রোঞ্জ।
আরও পড়ুন: তুরস্ককে উড়িয়ে নেশনস লিগে ইতালির জয়





