আগামী ৭২ ঘণ্টায় দেশের ২০টি জেলা বন্যার কবলে পড়তে পারে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আবহাওয়াজলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশেরথেকে ১০টি জেলা এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি  এ আশঙ্কার কথা জানিয়েছেন। পোস্টে বলা হয়েছে, পদ্মা নদী ও এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে স্বাভাবিকের তুলনায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এ কারণে খুলনা বিভাগের নদ-নদীর পানি ইতিমধ্যেই বিপদ সীমার কাছাকাছি রয়েছে। পদ্মা নদীর শাখা নদীগুলোতে পানি প্রবাহ শুরু হওয়ায় রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যার সম্ভাব্য এলাকাভুক্ত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, আজ বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে।

মোস্তফা কামাল পলাশের তথ্য অনুযায়ী, আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।