শ্রীপুরে বসতবাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

Sanchoy Biswas
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে উপজেলার শিড়িশগুড়ি এলাকায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার শিমলাপাড়া এলাকার শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে বসতবাড়ির রান্না ঘরের টিন কেটে  একদল ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে । পরে ঘরের গেটের দুটি তালা ভেঙে বাদল মিয়ার কক্ষে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন লুটে নেয়। এক পর্যায়ে পাশের আরও দুটি ঘরেও প্রবেশের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়।

বাড়ির মালিক বাদল মিয়া জানান, ঘরের ভেতর ৪/৫ জন প্রবেশ করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ২২ বছর। দুজনের মুখ খোলা ছিল বাকি তিনজন মুখোশ পড়া ছিল।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

এদিকে একই রাতে ওই গ্রামের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।