নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে নাসিরনগর থানার চাতলপাড় গ্রামের বিলের পাড় এলাকার কবরস্থান সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি হতে পারে। তিনি জানান, “লাশের হাত-পা বাঁধা ছিল। বিষয়টি দুবাজাইল নৌ–পুলিশ আইনগতভাবে তদন্ত করবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং করবো।”

এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২