মানুষের প্রতি দায়বদ্ধতার দৃষ্ঠান্ত

মৃত ব্যক্তির লাশ হাতে নিয়ে কবরে নেমে শায়িত করে প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

Any Akter
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় প্রটোকল ভেঙ্গে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) মৃত ব্যক্তির লাশ নিজ হাতে নিয়ে কবরে নেমে শায়িত করে দাফন সম্পন্ন করে মানুষের প্রতি দায়বদ্ধতার দৃষ্ঠান্ত স্থাপন করলেন। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের নিভৃত পল্লীর। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শুক্রবার সন্ধ্যার পূর্বে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সহ উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপজেলা সদরে ফিরে আসার পথে নান্দাইলের নিভৃত পল্লীর সড়কের পাশে এক ব্যক্তির লাশ দাফনের কাজ দেখে সাথে সাথে তিনি সকল প্রটোকল ভেঙ্গে গাড়ী থেকে নেমে মৃত ব্যক্তির লাশ কাটিয়া থেকে নিজ হাতে নামিয়ে লাশ নিয়ে কবরে নেমে পড়েন এবং দাফন কাজ সম্পন্ন করেন।

আরও পড়ুন: কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ

এদিকে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিমন্ত্রীর এধরনের মানবিক কাজের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে সর্বত্রই প্রশংসায় ভাসতে দেখাগেছে।

মৃত ব্যক্তির দাফনে উপস্থিত এলাকাবাসীরা জানান, আমরা বুঝে উঠার আগেই প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ গাড়ী থেকে নেমে সরাসরি দাফন কাজে সহযোগিতাকারী লোকজনের সাথে মৃত ব্যক্তির লাশ ধরে কবরে নেমে পড়েন এবং কোন দ্বিধা সংকোচ না করে লাশ কাটিয়া থেকে নিজ হাতে নামিয়ে কবরে নেমে মাঠি দেওয়ার কাজে শরিক হন। প্রতিমন্ত্রীর এধরনের মানবিক কাজ দেখে আমরা এলাকাবাসী অভিভুত হয়ে পড়ি। একজন জনপ্রতিনিধির এমন মানবিক কাজ সমাজে অনুকরণীয় হয়ে থাকবে বলে আমরা মনে করি।

আরও পড়ুন: শিশু রিফাতকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

দাফন কাজে উপস্থিত এলাকাবাসীরা আরও জানান, আমাদের জনবান্ধব নেতা ইয়াসের খান চৌধুরীর একজন সাদা মাটা মানবিক মানুষ হওয়ায় নান্দাইলের জনগনের মণিকোটায় স্থান করে নিতে পেরেছেন। আমরা বিগত দিনে দেখেছি উনার পিতা সাবেক এমপি মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী সংসদ সদস্য থাকাকালীন কোন এলাকায় মৃত ব্যক্তির জানাযার খবর পেলেই এভাবে ছুটে যেতে দাফন-কাফনে শরীক হওয়ার জন্য। তাই আমরা আজ যোগ্য পিতার যোগ্য সন্তান পেয়ে অভিভুত হয়েছি।