মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২০ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ লিটার ডিজেল ও ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: তিন করিডোরের সংযোগস্থলে তিন লাখ পীর — দেশের সবচেয়ে সম্ভাবনাময় ইপিজেড গন্তব্য

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ডিজেল, আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিন উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত সাতজনকে আটক করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। জব্দ করা মালামাল ও ট্রলিং বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক হীরা নির্বাচিত