হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্রোকেন হেড এলাকায় তাঁর বাড়ি থেকে তিনটি গাড়ি চুরি করেছে চার সন্দেহভাজন ব্যক্তি। তবে ঘটনার পর চুরি হওয়া তিনটি গাড়িরই সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তিনটি গাড়ি নিয়ে যায়।

আরও পড়ুন: উত্তপ্ত এফডিসি, হঠাৎ কেন ক্ষুব্ধ হেলাল খান?

পরে চুরি হওয়া তিনটি গাড়িই উদ্ধার করা হয়। এর মধ্যে সর্বশেষ উদ্ধার হওয়া গাড়িটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি তদন্ত করছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় বা গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘হোক কলরব’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে গাইবেন অর্ণব

ক্রিস হেমসওয়ার্থ অস্ট্রেলিয়ার জনপ্রিয় অভিনেতাদের একজন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘থর’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘থর’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘এক্সট্রাকশন’, ‘এক্সট্রাকশন ২’, ‘রাশ’, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘মেন ইন ব্ল্যাক: ইন্টারন্যাশনাল’ এবং ‘ফুরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’।