ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল এলো, মার্চে মোট আমদানি ২২ হাজার টন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে। নতুন এই চালানসহ মার্চ মাসে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে নাজিরপুরে ঐতিহ্যবাহী ‘বেলা বাইচ’ অনুষ্ঠিত

তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা সময় নিয়ে মঙ্গলবার সকালে এই চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

এর আগে মার্চ মাসে তিন দফায় মোট ১৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল। প্রথম দফায় ১১ মার্চ ৫ হাজার টন এবং পরবর্তী দুই ধাপে আরও ১০ হাজার টন ডিজেল দেশে আসে। সর্বশেষ ৭ হাজার টন যুক্ত হওয়ায় চলতি মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার টনে।

আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।