বেড়ায় ভাঙন ও বন্যা আতঙ্কে নদী পাড়ের মানুষ

Sadek Ali
এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০১ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পাবনার বেড়ায় নদীর পানি অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ নদীর ভাঙন ও বন্যা পূর্বাভাসের আতঙ্কে দিনাতিপাত করছেন।জানা যায়, মাস দেড়েক আগে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের চর কল্যাণপুর, নতুন ভারেঙ্গা ইউনিয়নের খয়ের বাগান,নেওলাইপাড়া ও 

হাটুরিয়া -নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ গ্রামের যমুনা বাজার এলাকায় যমুনা নদীর ভাঙন দেখা দেয়।ওই সময়ে যমুনা বাজারের প্রায় দুইশো  দোকান ঘরের জায়গা, একটি মসজিদ, মাদ্রাসা ও নেওলাইপাড়া গ্রামের কিছু জমিজমা সহ চর কল্যাণপুর এলাকায় কিছু বসতি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায়। গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কমতে থাকায় বর্তমান ওইসব এলাকায় নদীর ভাঙন এখন নেই বলে চর এলাকার অনেক  লোকজনের সাথে কথা বলে জানা গেছে।চর নাগদাহ গ্রামের স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা সাংবাদিকদের দেখে বলেন, চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা কি আর বলব!ক্রমাগত নদী ভাঙনে নিঃস্ব রিক্ত  হয়ে এদের বাঁচতে হয়। আবার শুনছি আগামী জুলাই আগষ্টে নাকি  বন্যার আশঙ্কা। এ যেন মরার উপর খারার ঘা! নদীর ভাঙন বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ড  (পাউবো) ও স্হানীয় সূত্রে জানা যায়, নদীর ভাঙনে হুমকির সম্মুখীন পুরান ভারেঙ্গা ইউনিয়নের চর কল্যানপুর বিদ্যুৎ উপকেন্দ্র  (সাব-স্টেশন) সাব মেরিন ক্যাবল সহ বসতি ও বিভিন্ন স্থাপনা রক্ষার্থে ইতোমধ্যে বেড়া পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ নদীতে ডাম্পিং করছে বলে সূত্রটি জানায়। অপরদিকে সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক চ্যানেল মিডিয়াতে আগামি জুলাই আগস্টে দেশের কয়েকটি এলাকায় বন্যা হতে পারে খবর প্রচার বা প্রকাশিত হওয়ায় নদীর তীরবর্তী ও চর এলাকার মানুষ নদীর ভাঙন ও বন্যা আতঙ্কে  অনেকেই ভবিষ্যত চিন্তায় দিশেহারা হয়ে পরেছেন। নদীর ভাঙন প্রসঙ্গে বেড়া উপজেলার নিবাহী কমকর্তা রুনাল্ট চাকমা এ প্রতিবেদককে বলেন,ভাঙন এলাকা আমি নিজে পরিদর্শন করেছি, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব নদী ভাঙন রোধের কাজ এগিয়ে নেওয়া হবে বলে তিনি প্রতিবেদককে জানান।

আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর